আজ শুরু জাতীয় টিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে এবি ব্যাংক ৩২তম জাতীয় টেবিল টেনিস। বাছাইপর্ব আজ ও কাল দুই দিন। চূড়ান্ত পর্ব শুরু ২৯ নভেম্বর। বাছাইপর্বে শুধু পুরুষ দলগত ও মহিলা দলগত ইভেন্ট হবে, প্রতিটি ইভেন্টের সেরা ৮ দল খেলবে চূড়ান্ত পর্বে। পুরুষ ও মহিলা দলগত ইভেন্টে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার, পুরুষ দলগত রানার্সআপ ফেনী ও মহিলা দলগত রানার্সআপ বিমানও সরাসরি খেলবে চূড়ান্ত পর্বে। জেলা ও সার্ভিসেস দল মিলিয়ে অংশ নিচ্ছে ৩৫টি দল।