আজ শুরু জাতীয় দাবার প্রাথমিক পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতার নাম জাতীয় দাবা ‘বি’ চ্যাম্পিয়নশিপ। এই শিরোনামের আড়ালে এটি মূলত জাতীয় দাবার বাছাইপর্ব। আজ থেকে যেটি শুরু হবে দাবা ফেডারেশনের কার্যালয়ে। প্রতিযোগিতার সেরা নয়জন দাবাড়ু সুযোগ পাবেন জাতীয় দাবার মূল পর্বে। সেখানে তাঁদের সঙ্গে খেলবেন দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার।২১০০-এর বেশি রেটিংয়ের খেলোয়াড়, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও সংস্থা, ঢাকা শহরের সেরা ১৬ জন, জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র এবং জাতীয় মহিলা চ্যাম্পিয়নরা অংশ নিচ্ছেন এতে। পৃষ্ঠপোষকতায় একসেস গ্রুপ।