আজ শুরু জাতীয় ভারোত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে ৩৩তম জাতীয় সিনিয়র, ১৪তম জুনিয়র ও দশম মহিলা ভারোত্তোলন। সারা দেশের ১০টি জেলা, ২৮টি ক্লাব ও সার্ভিসেস দলের ১৮০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন রেফ্রিজারেটর।