আজ শুরু জাতীয় মহিলা কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ শুরু হচ্ছে মিজান এডিবল অয়েল জাতীয় মহিলা কাবাডি। ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে। প্রথমবারের মতো মহিলা কাবাডিতে অংশ নিচ্ছে বিজেএমসি।‘এ’ গ্রুপে খেলবে গত বছরের রানার্সআপ বাংলাদেশ আনসার, কুড়িগ্রাম, নড়াইল। ‘বি’ গ্রুপে টাঙ্গাইল, রাঙামাটি, মাগুরা। ‘সি’ গ্রুপে বিজেএমসি, জামালপুর, সাতক্ষীরা ও ‘ডি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী, ফরিদপুর ও গাজীপুর। চার গ্রুপের চ্যাম্পিয়ন দল দুটি সেমিফাইনালে মুখোমুখি হবে পরশু। ফাইনালও একই দিন।সারা দেশে কাবাডির চর্চা বাড়াতে এরই মধ্যে পৃষ্ঠপোষক বাংলাদেশ এডিবল অয়েল কাবাডি মেলার আয়োজন করেছে তিন জেলায়। আগামী মাসে আন্তর্জাতিক ক্লাব কাপ কাবাডিরও আয়োজন করবে ফেডারেশন। এই টুর্নামেন্টসহ বিভিন্ন ঘরোয়া ও জাতীয় প্রতিযোগিতারও পৃষ্ঠপোষকতা করার জন্য ফেডারেশনের সঙ্গে তিন বছর মেয়াদি চুক্তি করেছে তারা। এ জন্য ফেডারেশনকে দুই ধাপে দিচ্ছে ১ কোটি ২০ লাখ টাকা। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ফারিয়া ইয়াসমিন, ব্র্যান্ড ম্যানেজার ফারজানুল হক।