আজ শুরু জাতীয় শ্যুটিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান জাতীয় শ্যুটিং কমপ্লেক্সে আজ শুরু হচ্ছে ২৫তম জাতীয় আন্তক্লাব শ্যুটিং প্রতিযোগিতা। প্রথমবারের মতো অংশ নিচ্ছে রংপুর, বগুড়া, চট্টগ্রাম ও সাভার সেনা শ্যুটিং ক্লাব। সারা দেশের ৩০টি শ্যুটিং ক্লাব থেকে অংশ নিচ্ছে মোট ২৭০ জন শ্যুটার।