আজ শুরু দাবা লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ। দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমানকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অনেক দিন পর দল গড়েছে মোহামেডান। এই দলে আছেন ভারতের দুই গ্র্যান্ডমাস্টার অভিজিত গুপ্তা ও দিব্যেন্দু বড়ুয়া। লিগের বাকি নয় দল—বিমান, ডেসটিনি, তিতাস, নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম, বশির মেমোরিয়াল, নেবুলা চেস, ইগনিশান, এয়ার ডেসটিনি, লিওনাইন চেস ও ঢাকা মেট্রো পলিটন চেস ক্লাব। ১০ দলের লিগে সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দুটি দল নেমে যাবে প্রথম বিভাগে।