আজ শুরু প্রথম বিভাগ দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুরু হচ্ছে প্রথম বিভাগ দাবা লিগ। ফেডারেশনের কার্যালয়ে শুরু হতে যাওয়া এই লিগে অংশ নিচ্ছে ১০টি দল। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সুযোগ পাবে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে। আর পয়েন্ট টেবিলের তলানির দুটি দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে।চ্যাম্পিয়ন জিয়া: শহীদ মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ কাসেদ স্মরণ রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। রানারআপ আরেক গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। নয় খেলায় জিয়া ও রাকিব দুজনই ৮ পয়েন্ট করে পাওয়ায় টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হন জিয়া।