আজ শুরু প্রিমিয়ার দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব সদ্য শেষ হওয়া জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে না খেললেও জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে আজ থেকে শুরু ১০ দলের প্রিমিয়ার দাবা লিগে খেলবেন দুরন্ত রাজশাহীর হয়ে। এই দলে তাঁদের সঙ্গী আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার।দেশের অন্য দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান খেলবেন মোহামেডানে। এবারের লিগে বিদেশি খেলোয়াড়ও দেখা যাবে অনেক। দুরন্ত রাজশাহীর হয়ে খেলতে কালই ঢাকা এসেছেন রাশিয়ার গ্র্যান্ডমাস্টার দিমিত্রি কোকারেভ। আজ পৌঁছানোর কথা ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার মার্টিন ক্রাভসিভের। তিতাস ক্লাবে খেলবেন জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার মেরাব কাগুনাসভিলি ও ভারতের দিব্যেন্দু বড়ুয়া। নারায়ণগঞ্জ প্রীতম-প্রিজম ক্লাবে খেলবেন ভারতের আন্তর্জাতিক মাস্টার সপ্তর্ষি রায় ও অর্ঘ্যদীপ দাস। তিতাস ক্লাবে দীপ্তায়ন ঘোষ। বাংলাদেশ বিমানে কোনো বিদেশি খেলোয়াড় নেই। লিগের পৃষ্ঠপোষকতা করছে আল্ট্রা মিল্ক।