আজ শুরু প্রিমিয়ার বাস্কেটবল লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশটি ক্লাবকে নিয়ে ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে প্রিমিয়ার বাস্কেটবল লিগ। প্রথম বিভাগ চ্যাম্পিয়ন দ্য গ্রেগস ও রানার্সআপ ওল্ড ডিওএইচএস ছাড়াও এবারের লিগে অংশ নিচ্ছে ইউরোপা ইয়ুথ, ধূমকেতু, রেঞ্জার্স, ফ্লেম বয়েজ, দ্য গ্রেগারিয়াস, ঈগলস, বকশীবাজার, হরনেটস এসসি।