আজ শুরু বাংলাদেশের ডেভিস কাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইয়ে আজ শুরু হচ্ছে ডেভিস কাপ টেনিসের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ চারের খেলা। প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ছয়বারই জিতেছে বাংলাদেশ। এই পরিসংখ্যান বাড়তি অনুপ্রেরণা জোগাবে অমল রায়, বিপ্লব রামদের। বাংলাদেশের গ্রুপে অন্য দলগুলো হলো সিঙ্গাপুর, ইরাক ও বাহরাইন।