আজ শুরু বিএসজেএ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রুটো-বিএসজেএ মিডিয়া কাপের জার্সি উন্মোচন অনুষ্ঠানে মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার  সৌজন্য ছবি
ফ্রুটো-বিএসজেএ মিডিয়া কাপের জার্সি উন্মোচন অনুষ্ঠানে মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার সৌজন্য ছবি

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে প্রাণ ফ্রুটো-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের ২৬টি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া দল।
আট গ্রুপের সেরা আট দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। ফাইনাল হবে ২৯ সেপ্টেম্বর। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ্-বাংলা মিলনায়তনে কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক এবং বর্তমানে নির্বাচক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার। উপস্থিত ছিলেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন, পৃষ্ঠপোষক প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক ইলিয়াস মৃধাসহ বিএসজেএ কর্মকর্তারা। টুর্নামেন্টে এই প্রথমবারের মতো অংশ নিচ্ছে প্রথম আলো ক্রিকেট দল।