আজ শুরু বিজয় দিবস হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বিজয় দিবস হকি। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আবাহনী, বিকেএসপি, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও নৌবাহিনী। ফাইনাল ২০ ডিসেম্বর। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।