আজ শুরু মিনি রাগবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ শুরু হচ্ছে হেলথ ফার্স্ট মিনি রাগবি। অনূর্ধ্ব-১১ বছর বয়সীদের এই প্রতিযোগিতায় চার গ্রুপে অংশ নিচ্ছে ১২টি দল। ফাইনাল ১৫ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মনোয়ারা হাসপাতাল প্রাইভেট লিমিটেড। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান রাগবি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মওসুম আলী।