আজ শুরু মেয়েদের টি-টোয়েন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো জিতেছে ওয়ানডে সিরিজ। এবার কি তাদের সামনে প্রথমবারের টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ? কক্সবাজারে আজই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামছে সালমা খাতুনের দল।
সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ কক্সবাজারেই। এই দুই ম্যাচের মধ্যে ভারতের সঙ্গেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৯, ১১ ও ১৩ মার্চ ওই ম্যাচ তিনটিও কক্সবাজারে। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে তিনটি দ্বিপক্ষীয় সিরিজে নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে তিনটি জয় সব মিলিয়ে।