আজ শুরু শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর তিন মাস পর আগামী সেপ্টেম্বরে চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে শ্রীলঙ্কায়। আর আজ সেই শ্রীলঙ্কায়ই টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের শ্রীলঙ্কা সফর। বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের দুটি ম্যাচ দিয়ে নিজেদের শক্তি-দুর্বলতা ঝালাই করে নেওয়াটাই উদ্দেশ্য দুই দলের। আজ ও পরশু হাম্বানটোটায় হবে ম্যাচ দুটি। এরপর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সব শেষে তিনটি টেস্টও খেলবে দল দুটি। সিরিজ শেষ হবে আগামী ১২ জুলাই। শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে পাখির চোখ করেছেন ঘরের মাঠের বিশ্বকাপকেই, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দুটি থেকেই আমাদের দলীয় সমন্বয় ঠিক করতে হবে।’পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ আশা করছেন, তুমুল প্রতিদ্বন্দ্বিতাই হবে সিরিজে এবং সেটা তিন ধরনের ক্রিকেটই। এএফপি।