আজ শুরু স্কুল হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২০তম স্কুল হ্যান্ডবল। উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয় ও উইলস লিটল ফ্লাওয়ার। বালিকা বিভাগে ভিকারুননিসা নূন স্কুলের প্রতিপক্ষ সিদ্ধেশ্বরী গার্লস স্কুল। এবারের টুর্নামেন্টে চার গ্রুপে অংশ নিচ্ছে বালক বিভাগে ১৩টি ও বালিকা বিভাগে ১২টি স্কুল। চার গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। ফাইনাল হবে ৭ এপ্রিল। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ঢাকা আইসক্রিম লিমিটেড।গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির বালক বিভাগের সম্পাদক ও ঢাকা আইসক্রিম লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা গোলাম হাবিব, বালিকা বিভাগের সম্পাদক হামিদা বেগম।