আজ শেখ জামালের বাঁচা-মরার লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএফএ শিল্ডের ‘বি’ গ্রুপ থেকে কলকাতা মোহামেডানের পর দ্বিতীয় দল হিসেবে কে যাবে সেমিফাইনালে? শেষ চারে যেতে আজ মোহনবাগানের অন্তত একটা পয়েন্ট হলেই চলবে। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডির জন্য লড়াইটা বাঁচা-মরার। জিতলেই শুধু শেষ চারে উঠবে ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। সল্টলেক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩-৪৫ মিনিটে।
প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের সঙ্গে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরেছে শেখ জামাল। তবে দ্বিতীয় ম্যাচে সিকিম ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় তারা।