আজ শেষ ট্যুর ডি বাংলাদেশ
বাগেরহাট, গোপালগঞ্জের পর এবার ফরচুন ট্যুর ডি বাংলাদেশ ঢাকায়। বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতায় দুটি জেলাতেই সাড়া মিলেছে দারুণ।
আজ ঢাকার হাতিরঝিলে সকাল আটটায় শুরু হবে ফাইনাল রেস। হাতিরঝিলকে কেন্দ্র করেই চলবে প্রতিযোগিতা। তবে গুলশান, রামপুরা, মগবাজার হয়ে সাত চক্কর দেওয়ার পর ৫৬ কিলোমিটারের রেসটি শেষ হবে হাতিরঝিলে এসে। ট্যুর ডি বাংলাদেশের চ্যাম্পিয়ন সাইক্লিস্ট পাবেন ৩ লাখ টাকা। রানারআপ ২ লাখ।
ট্যুর ডি বাংলাদেশের আয়োজন নিয়ে দারুণ খুশি পৃষ্ঠপোষক বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ, ‘প্রথমবারের মতো একটি আয়োজন চমৎকারভাবে গ্রহণ করেছে বাগেরহাট ও গোপালগঞ্জের মানুষ। আমরা দেখেছি এক নজর সাইকেল রেস দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছে লোকজন। মানুষের আগ্রহ দেখে আমরা মুগ্ধ। আশা করি, এটি সফলভাবেই শেষ করতে পারব।’