আজ সামনে কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এশিয়ান গেমসে ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে ঢাকা ছেড়েছে জাতীয় হকি দল। কিন্তু গ্রুপপর্বে জাপান ও মালয়েশিয়ার কাছে ১৩ গোল খাওয়ার পর ষষ্ঠ হওয়ার আশাটা শেষ। সিঙ্গাপুরের সঙ্গে জেতায় এখন বাংলাদেশের সামনে রয়েছে সপ্তম হওয়ার সুযোগ। গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মামুনুর রহমান চয়নরা মুখোমুখি স্বাগতিক দক্ষিণ কোরিয়ার।
এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মাত্র দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১৯৯৪ হিরোশিমা গেমসে ১০-০ গোলে জিতেছিল কোরিয়া, ২০০৬ সালে দোহায় বাংলাদেশের হার ৯-০ গোলে। চারবারের সোনাজয়ী কোরিয়ার সঙ্গে নিশ্চয় হারের ব্যবধান কমানোরই লক্ষ্য থাকবে বাংলাদেশের। গুয়াংজুতে গত এশিয়ান গেমসে দশ দলের মধ্যে অষ্টম হয়েছিল বাংলাদেশ।