আজ সামনে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতির ঘাটতি নিয়ে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশ যুব হকি দলের আজ প্রথম পরীক্ষা। অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির প্রথম দিনেই শক্তিশালী পাকিস্তানের সামনে লাল-সবুজের দল। আগামীকাল ওমান ও গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার সঙ্গে। খেলা হচ্ছে পেনাং প্রদেশের কুয়ানতান শহরে। এই টুর্নামেন্টের সেরা চার দল যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের পক্ষে চতুর্থ হওয়া প্রায় অসম্ভবই। যতটা সম্ভব সম্মান নিয়ে দেশে ফেরার কথাই বলে গেছেন কোচ মাহবুব হারুন।