আজ সুযোগ পাবেন ইব্রা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে হোসে মরিনহোকে। গত সাত ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে দল, শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে অনেকটা। তবে এই মুহূর্তে মরিনহোর সবচেয়ে বড় উদ্বেগ, দলে যে গোল করারই লোক নেই! সেই কাজটা যাঁর করার কথা, সেই ইব্রাহিমোভচ নিজেকে হারিয়ে খুঁজছেন।

 ইউনাইটেডের হয়ে প্রথম তিন ম্যাচে ইব্রা পেয়েছিলেন চার গোল। কিন্তু সর্বশেষ ১১ ম্যাচে গোল পেয়েছেন মাত্র একটি। ইব্রা এখন দলের জন্য বোঝা—এমন একটা গুঞ্জনও উঠে যাচ্ছে জোরেশোরে। তবে মরিনহো এখনই দলের মূল স্ট্রাইকারের ওপর আস্থা হারাচ্ছেন না, ‘সে দলের হয়ে ভালোই খেলছে। সে সুযোগ কাজে লাগাতে পারছে না, কিন্তু সে অনেক সুযোগ তৈরিও করছে। ওর আচরণও খুবই ভালো ছিল।’ তার মানে আজ সোয়ানসির বিপক্ষে কি আরেকটা সুযোগ পাবেন ইব্রা?ওদিকে লন্ডন ডার্বিতে আজ মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও টটেনহাম। এএফপি।