আজ সেই মহারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল ক্লাসিকো, দ্য ক্লাসিক, এল ডারবি এসপানিওল, এল ডারবি, এল ক্লাসিক...যে নামেই ডাকুন, যেভাবেই উচ্চারণ করুন, মানে একটাই—ধ্রুপদী লড়াই। আজ (বাংলাদেশ সময় রাত ২টা) সেই অনিন্দ্যসুন্দর ফুটবলের পসরা নিয়ে হাজির হবেন মেসি, রোনালদো, জাভি, রামোসরা। লিগে সাম্প্রতিক সময়ে দুই দলের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে যে ম্যাচটিকে বলা হচ্ছে ‘গেম অব দ্য মিলেনিয়াম’। স্প্যানিশ লিগের শিরোপা এই দুইয়ের এক দলের মধ্যেই থাকছে—এটা নিশ্চিত। ৩০ ম্যাচে দুই দলের পয়েন্ট ৭৭। তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার সঙ্গে ব্যবধান ২১ পয়েন্টের। বার্সেলোনার টানা দ্বিতীয়, নাকি শিরোপা পুনরুদ্ধার করবে রিয়াল—এই প্রশ্নের মীমাংসা হতে পারে এ ম্যাচেই। এই দুই দল গা ঘেঁষাঘেঁষি করে চলছে সেই দ্বিতীয় ম্যাচ থেকে। ২৪তম ম্যাচ পর্যন্ত রিয়াল প্রায় পুরোটা সময় দুই নম্বরে ছিল। আলমেরিয়ার সঙ্গে ড্র করার পর থেকে গত ছয় ম্যাচে বার্সেলোনা দুয়ে, রিয়াল একে। ব্যবধানটা আসলে গোলের। কিন্তু স্প্যানিশ লিগের নিয়ম অনুযায়ী গোল ব্যবধানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুখোমুখি লড়াইয়ের হিসাব।এদিক দিয়ে আপাতত এগিয়ে বার্সেলোনা। ২৯ নভেম্বর প্রথম এল ক্লাসিকোতে ১-০ গোলে জিতেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। আজ রিয়াল যদি হেরে যায় বা ড্রও করে, সে ক্ষেত্রে লিগ শেষে পয়েন্ট টেবিলে দুই দলের পয়েন্ট সমান হলেও শিরোপা থেকে যাবে বার্সেলোনার কাছেই। একটা প্রতিশোধও নেওয়া হবে কাতালানদের। ২০০৬-০৭ মৌসুমে সমান এমনকি গোল ব্যবধানে এগিয়ে থেকেও রিয়ালকে ‘গার্ড অব অনার’ দিতে হয়েছিল বার্সেলোনাকেই। আর আজ যদি রিয়াল ১-০ গোলে জেতে, সে ক্ষেত্রে পয়েন্ট সমান হলেও শিরোপা নির্ধারক হয়ে দাঁড়াবে গোল ব্যবধান। এখানটায় আপাতত এক গোলে এগিয়ে আছে রিয়াল (+৫৭)। এই ম্যাচের পর দুই দলের আরও সাতটি করে ম্যাচ থাকবে। সেখানে এক ম্যাচে অপ্রত্যাশিত ফল উল্টে দিতে পারে সব হিসাব।সুতরাং জটিল এক সমীকরণের সামনে দাঁড়িয়ে আজ সান্টিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে দুই দল। এমনিতেই যে লড়াইকে সব সময়ই বাড়তি মাত্রা দেয় স্বাধীনচেতা কাতালানদের সঙ্গে মাদ্রিদের রাজতন্ত্রের ঐতিহাসিক লড়াইয়ের প্রেক্ষাপট। এ কারণেই এল ক্লাসিকো বাকি সব ম্যাচের চেয়ে আলাদা। বড় একটা যুদ্ধক্ষেত্রে যেমন খণ্ড খণ্ড লড়াই থাকে, এখানেও থাকছে ২০০৮-এর বিশ্বসেরা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ২০০৯-এর বিশ্বসেরা লিওনেল মেসির লড়াই। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটি ম্যাচের আগে যেন বোমা ফাটালেন, ‘আমরা (রিয়াল) ভালো দল, কিন্তু গ্রেট নই। আমরা জানি, ওরা কতটা দুর্দান্ত খেলে, ওদের হারানো কত কঠিন। কিন্তু আমাদেরও সৈন্যসামন্ত আছে।’ তবে সর্বশেষ খবর, উরুর ইনজুরিতে ভোগা কাকাকে এ ম্যাচেও পাচ্ছে না রিয়াল। ওদিকে আর্সেনাল ম্যাচের আগে অনুশীলনে পাওয়া চোটে বার্সেলোনার ইব্রাহিমোভিচেরও খেলা হচ্ছে না আরেকটি এল ক্লাসিকো।চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়া রিয়ালের নক্ষত্রপুঞ্জের ওপর চাপ থাকছে। প্রায় ২৫০ মিলিয়ন ইউরো ব্যয়ের ফল সমর্থকেরা দেখতে চায়। রোনালদোও বোঝেন, শিরোপা জেতাই আসল, ‘শনিবার (আজ) হেরে গেলেও আমার আপত্তি নেই, যদি আমরা শেষ পর্যন্ত শিরোপা জিতি। আমরা বার্সেলোনাকে হারালাম কিন্তু শিরোপা জিততে পারলাম না—এতে কোনো লাভ আছে?’মেসি বড়, নাকি তিনি—এই প্রশ্নের মুখোমুখি রোনালদোর জবাব, ‘অবশ্যই আমি, কারণ আমি দৈর্ঘ্যে-প্রস্থে ওর চেয়ে বড়!’ পরের বাক্যেই তিনি সিরিয়াস, ‘ও দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছে। এখন তো বটেই, সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় সে। কিন্তু কোচ আর পুরো দলকেও কৃতিত্ব দিতে হবে। মেসি তো আর একা খেলে না।’ এএফপি, রয়টার্স।লা লিগায় রিয়াল-বার্সেলোনা রিয়ালের জয় ড্র বার্সার জয়বার্নাব্যুতে ৫০ ১৪ ১৫ন্যু ক্যাম্পে ১৮ ১৬ ৪৬সর্বমোট ৬৮ ৩০ ৬১সর্বশেষ পাঁচ ম্যাচবার্সেলোনা ১-০ গোলে জয়ী, বার্সেলোনা ৬-২ গোলে জয়ী, বার্সেলোনা ২-০ গোলে জয়ী, রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে জয়ী, রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জয়ী