আজই ফিরছেন মেসি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট কাটিয়ে উঠেছেন। অনুশীলনে হ্যাটট্রিক করে জানিয়ে দিয়েছেন ফিরতে প্রস্তুত। লিওনেল মেসির প্রত্যাবর্তন আজই হয়ে যাওয়ার কথা। গেটাফের বিপক্ষে কোপা ডেল রের ম্যাচে মেসিকে ১৮ জনের দলে রেখেছেন কোচ জেরার্ডো মার্টিনো। কাল এক সংবাদ সম্মেলনে মার্টিনো জানিয়ে দিলেন সেটি, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। সে দলে আছে।’ কিন্তু মেসিকে কি প্রথম একাদশেই রাখবেন? মার্টিনো স্পষ্ট করে কিছু বললেন না, ‘দেখা যাক কাল (আজ) সে শুরু থেকে খেলে কি না।’ এএফপি।