আজই বিপিএল ফিক্সিংয়ের রায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী শাস্তি পেতে যাচ্ছেন বিপিএল স্পট ফিক্সিংয়ের অভিযুক্তরা? আজই সেটি জেনে যাবেন তাঁরা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত ট্রাইব্যুনাল আজ রায়ের সারসংক্ষেপ জানিয়ে দেবেন শুধু অভিযুক্তদের। ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করা মোহাম্মদ আশরাফুলসহ নয় অভিযুক্তরা পেয়ে যাবেন নিজ নিজ রায়ের কপি। ট্রাইব্যুনাল পুরো রায় প্রকাশ করবেন আগামীকাল। কাল সংবাদ সম্মেলন করেই জানানোর কথা সেটি।
বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের দায়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসের নয় ক্রিকেটারের বিরুদ্ধে গত বছরের ১৩ আগস্ট অভিযোগ আনে আইসিসি। এরপর গত ২৪ নভেম্বর বিপিএলে স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়। কয়েক দফায় শুনানিতে মোহাম্মদ রফিক ছাড়া অভিযুক্তদের বাকি সবাই হাজিরা দিয়েছেন।