আজও হেসেখেলে জয় বরিশালের
সিলেট রয়্যালসের বিপক্ষে গতকাল ১০ উইকেটের জয়। আজ দুরন্ত রাজশাহীর বিপক্ষেও হেসেখেলে জয় তুলে নিয়েছে বরিশাল বার্নার্স।বিপিএলের টি-টোয়েন্টি প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে বরিশালের ২২ রানের জয়ের নায়ক আহমেদ শেহজাদ। তাঁর ব্যাটে চড়েই ২ উইকেটে ১৮০ রানের পাহাড় গড়েছিল বরিশাল। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৯ উইকেটে ১৫৮ রান তুলতে সক্ষম হয় রাজশাহী।৪০ বলে ৬৭ রান—৪টি চার ও ৬টি ছয়। এই সংখ্যাগুলোই শেহজাদের আক্রমণাত্মক ব্যাটিং বোঝার জন্য যথেষ্ট। ২৩ বলে গেইল করেন ৩৯ রান। ব্যক্তিগত ৩৮ রানে অপরাজিত থাকেন ব্রাড হজ।১৮১ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে রাজশাহী। দলীয় সংগ্রহ ৫০ স্পর্শ করার আগেই তিনটি উইকেট হারিয়ে বসে দলটি। উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর রহমান ৬৫ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। তবে বাকিদের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় রাজশাহীকে।সংক্ষিপ্ত স্কোর:বরিশাল বার্নার্স: ১৮০/২ (২০ ওভার)শেহজাদ ৬৭, গেইল ৩৯, হজ ৩৮*স্যামুয়েলস ২২/১, রাজ্জাক ২৭/১দুরন্ত রাজশাহী: ১৫৮/৯ (২০ ওভার)মিজানুর ৬৫, রাজ্জাক ২৭আরাফাত ৩৪/২, হারউড ২০/২, নাজমুল ২২/২টস: বরিশাল বার্নার্স