আজকের ম্যাচে মেসিহীন বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই বোঝা গিয়েছিল ব্যাপারটা। কাল বার্সেলোনা নিজস্ব ওয়েবসাইটে নিশ্চিত করেছে, মালাগার সঙ্গে আজকের ম্যাচে খেলছেন না লিওনেল মেসি। তবে বার্সার সমর্থকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বার্সেলোনা জানিয়েছে, মেসি সেরে ওঠার পথে, ‘তার উন্নতি সন্তোষজনক, কিন্তু সতর্কতা হিসেবে তাকে দলের বাইরে রাখা হয়েছে।’ তবে ন্যু ক্যাম্পে বুধবার সুপার কাপের দ্বিতীয় লেগে নামতে পারবেন কি না, সেটা এখনো অনিশ্চিত।গত বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ঊরুতে চোট পান মেসি। বিরতির পর মেসিকে আর মাঠে নামাননি বার্সার কোচ জেরার্ডো মার্টিনো। তখনই বোঝা গিয়েছিল, মালাগার বিপক্ষে মেসিকে খেলিয়ে ঝুঁকি নেবেন না নতুন কোচ। এএফপি ও ওয়েবসাইট।