আজকের সুপারকোপার জন্য মেসি প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-নেইমার দুজনকেই আজ দেখা যেতে পারে প্রথম একাদশে। ফাইল ছবি
মেসি-নেইমার দুজনকেই আজ দেখা যেতে পারে প্রথম একাদশে। ফাইল ছবি

এমনিতে সুপারকাপের গুরুত্ব খুব বেশি নেই। আবার গুরুত্বপূর্ণও। মৌসুমের শুরুতেই একটা ট্রফি দলকে এনে দিতে পারে অন্য রকম আত্মবিশ্বাস। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আজকের ম্যাচটা তাই ভীষণ গুরুত্বের সঙ্গে নিয়েছেন জেরার্ডো মার্টিনো। বার্সেলোনায় আসার প্রথম মাসেই একটা ট্রফি জেতার সুযোগও যে এসে গেছে এই আর্জেন্টাইন কোচের সামনে। স্প্যানিশ সুপারকোপার ফিরতি লেগে তাই লিওনেল মেসিকে দলে রেখেছেন মার্টিনো।
চোটের কারণে বার্সার গত ম্যাচটি মেসি খেলেননি। সুপারকাপের প্রথম লেগেই চোট পেয়েছিলেন। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধেও খেলা হয়নি তাঁর। তবে গত সোমবার দলের অনুশীলনে ফেরেন মেসি। বার্সার চিকিত্সক দল সবুজ সংকেত দেওয়ার পর আজকের ম্যাচের ১৯ জনের দলেও তাঁকে রেখেছেন কোচ। প্রথম একাদশেই খেলার কথা মেসির।
বদলি হিসেবে নামার কিছুক্ষণের মধ্যেই করা নেইমারের গোলে প্রথম লেগটা ১-১ ড্র করেছিল বার্সা। নেইমারকেও আজ প্রথম একাদশে নামিয়ে দিতে পারেন মার্টিনো। ফিরতি লেগটা অবশ্য গোলশূন্য ড্র করলেও জিতবে বার্সা। অবশ্য ২-২ ড্র হলে অ্যাওয়ে গোলের হিসাবে জিতে যাবে অ্যাটলেটিকো।
স্প্যানিশ লিগ ও কাপ চ্যাম্পিয়নের এই মৌসুম সূচক ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত তিনটায় শুরু হবে। খেলাটি দেখাবে টেন অ্যাকশন।