আজকের 'ফাইনাল' আগামীকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগের অলিখিত ‘ফাইনাল’ই হয়ে গেছে গাজী ট্যাংক-প্রাইম দোলেশ্বরের ম্যাচটা। তবে এই ‘ফাইনালে’র জন্য অপেক্ষা বাড়িয়ে দিল দেশজুড়ে চলা ৪৮ ঘণ্টার অবরোধ। আজকের পরিবর্তে ম্যাচটি হবে আগামীকাল। ভেন্যু অবশ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামই।
শেষ রাউন্ডের বাকি দুটি ম্যাচও হচ্ছে একই দিনে। ফতুল্লা স্টেডিয়ামে হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-মোহামেডানের ম্যাচটি। আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব-কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচটি হবে বিকেএসপিতে।
মিরপুরের ‘ফাইনালে’ যে দল জিতবে, তারাই হবে এবারের লিগের চ্যাম্পিয়ন। হারলে অবশ্য রানার্সআপ হওয়ারও নিশ্চয়তা নেই। সেটি নির্ভর করবে বাকি দুই ম্যাচের ফলের ওপর।