আজগর-জমিলা দম্পতি চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২তম জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী দাবার পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন দাবাড়ু দম্পতি আজগর আলী ও জামিলা আক্তার। কাল দাবা ফেডারেশন কার্যালয়ে মীর হোসেনকে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জেতেন আজগর। ৯ খেলায় ৮ পয়েন্ট সিলেটের দাবাড়ুর। সমান পয়েন্ট পেয়েও টাইব্রেকারে রানারআপ শামসুল ইসলাম।
প্রতিযোগিতায় এটিই জামিলার প্রথম শিরোপা। গতবার হয়ের্িছলেন রানারআপ। ৯ খেলায় ৫ পয়েন্ট জামিলার। ৪ পয়েন্ট নিয়ে রানারআপ আসিয়া আক্তার।