আজব শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের জন্য যদি পুরস্কৃত করা যায় তাহলে ব্যর্থতার জন্য শাস্তি দিলে দোষ কী! ঠিক এই পথেই হাঁটছে হাঙ্গেরিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন গারি এতো। চারবার হাঙ্গেরিয়ান লিগজয়ী ক্লাবের অনেক ফুটবলার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে স্পনসরদের কাছ থেকে কিছুদিন আগে গাড়ি উপহার পেয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে ৩-০ গোলে এক ম্যাচে হেরে লিগে ৬ নম্বরে নেমে গেছে তারা। শাস্তি হিসেবে তাই খেলোয়াড়দের সবার গাড়ির চাবি জব্দ করেছে ক্লাবটি। পারফরম্যান্স ভালো না হলে নাকি কোনো খেলোয়াড়কে চাবি ফেরত দেওয়া হবে না! এএফপি।