আজমল এখন এক নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে (১১ উইকেট) এক লাফে পেরোলেন পাঁচ ধাপ। ড্যানিয়েল ভেট্টোরিকে দুইয়ে নামিয়ে সাঈদ আজমল এখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের আলোচিত স্পিন আক্রমণে আজমলের দুই সঙ্গীও আছেন সেরা দশে। আগের র‌্যাঙ্কিংয়ে সাতে ছিলেন শহীদ আফ্রিদি, শ্রীলঙ্কা সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েও আছেন সাতে। আর ১৩ থেকে আটে উঠে এসেছেন মোহাম্মদ হাফিজ। দুই থেকে তিনে নেমেছেন গ্রায়েম সোয়ান।ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন নেই। তবে শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্সেই ৬ ধাপ এগিয়ে ১১-তে উঠে এসেছেন উমর আকমল। কোনো ম্যাচ না খেলেও অন্যদের পারফরম্যান্সে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ থেকে ১০-এ নেমেছেন সাকিব আল হাসান। তবে ধরে রেখেছেন অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। ওয়েবসাইট।