ম্যাট প্রিয়র আজ দুবাইয়ে ইংল্যান্ডের জন্য ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। মাত্র ৯৭ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর এই প্রিয়রের দায়িত্বশীল অপরাজিত ৭০ রানের কল্যাণেই ইংলিশ স্কোর কিছুটা ভদ্রোচিত চেহারা ধারণ করেছে। শেষ পর্যন্ত তাদের ইনিংস শেষ হয়েছে ১৯২ রানে।সাঈদ আজমল আজ ছিলেন ইংলিশদের জন্য সাক্ষাত্ যমের অপর নাম। ২৪ দশমিক ৩ ওভার বল করে মাত্র ৫৫ রান দিয়ে তিনি নিয়েছেন ৭ উইকেট। স্ট্রসকে দিয়ে শুরু। এরপর আজমল একে একে ঝুলিতে পুড়েছেন কেভিন পিটারসেন, ইয়ান বেল, মরগান স্টুয়ার্ট ব্রড, ট্রেমলেট ও জেমস অ্যান্ডারসনকে। ইংল্যান্ডের পতন ঘটা বাকি উইকেটগুলো ভাগাভাগি করেছেন আবদুর রেহমান, মোহাম্মদ হাফিজ ও আইজাজ চিমা।এই প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ১৯২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংস শুরু করেছিল পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে তুলেছিল ৩০ রান। মোহাম্মদ হাফিজ ১৬ ও তৌফিক উমর ১২ রানে অপরাজিত ছিলেন।