আজমলকে নিয়ে রিচার্ডসের সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আবদুর রেহমান যা বলছেন, সেটির সারমর্ম এটাই। স্পিনের বিপক্ষে ক্যারিবীয়দের দুর্বলতা ‘ঐতিহাসিক’ভাবে প্রমাণিত। তার পরও স্পিন-সহায়ক উইকেটই পেয়েছে পাকিস্তান। দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ৪০ উইকেটের ৩২টিই তুলে নিয়েছেন স্পিনাররা। এর মধ্যে সাঈদ আজমল নিয়েছেন ১৭ উইকেট, রেহমান ৯টি।পরশু জয়ের পর রেহমান ক্যারিবিয়ানদের জন্য গা-জ্বলুনি কথাই বলেছেন, ‘উইকেট থেকে আমরা যে পরিমাণ বাউন্স আর স্পিন পেয়েছি, তাতে সত্যিই আমরা বিস্মিত। এ কারণে আমরা আনন্দিতও। টার্নের পাশাপাশি বাউন্সও পায় এমন উইকেট পেলে স্পিনাররা খুশি তো হবেই।’একটু যেন দুঃখও হচ্ছে পাকিস্তানের। প্রথম টেস্টে একটু ভালো ব্যাটিং হলে সিরিজটাই তো জেতা হয়। জয়ের জন্য মাত্র ২১৯ রান দরকার ছিল পাকিস্তানের। কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাটসম্যানদের জন্য রান তোলাটা অসম্ভব কাজে পরিণত করেন স্যামি-রামপলরা। শেষ পর্যন্ত ৪০ রানে হেরে যায় পাকিস্তান। অবশ্য দ্বিতীয় ও শেষ টেস্টটা জিতে সিরিজে সমতা এনেছে মিসবাহ-উল হকের দল। অধিনায়ক নিজে পিঠ চাপড়ে দিচ্ছেন তাঁর স্পিনারদের। বাড়তি প্রশংসা বরাদ্দ হলো আজমলের জন্য। সিরিজ-সেরা হয়েছেন ক্রমাগত দুসরা দিয়ে ক্যারিবীয়দের জীবন দুর্বিষহ করে তোলা এই অফস্পিনার।যদিও আজমলের বোলিং দেখার পর তাঁর অ্যাকশন নিয়ে মনের মধ্যে সন্দেহের মেঘ জমেছে ভিভ রিচার্ডসের। সাবেক এই কিংবদন্তি আইসিসির ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই বাঁকা করার নিয়মটার সমালোচনাও করেছেন, ‘আমার মন্তব্যটাকে দয়া করে যতটুকু পর্যন্ত সম্ভব নম্র আর কূটনৈতিকভাবে নেবেন। এ সময় বিশ্বের অফস্পিনারদের অ্যাকশন দেখার পর মনে হয়, আইসিসির ওই আইনটাই এখন এসব ঘটনার জন্ম দিচ্ছে। বাকিদের মতো বিস্ফোরক মন্তব্য করার স্বভাব আমার নেই। তার পরও বলছি, এই আইনটা এখন এই সব অদ্ভুতুড়ে ব্যাপার ঘটাচ্ছে।’গত সাত বছরে মাত্র একটা টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আরেকটা সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না। হতাশা থাকবেই। তবে ‘পুনর্গঠনে’র মধ্যে থাকা একটি দলের এই অর্জনের মধ্যেই গর্বের উপাদান খুঁজে নিচ্ছেন স্যামি, ‘আমরা দারুণ করেছি। গায়ানায় জিতেছি। সেন্ট কিটসেও জিততে চেয়েছিলাম। কিন্তু সবকিছু আমাদের পক্ষে যায়নি। পাকিস্তান ভালো খেলেছে। তাদের সেই কৃতিত্বটা দিতে হবে। সিরিজে বোলারদের কাছে যা চেয়েছি, তারা সেটাই করে দেখিয়েছে। এই ইতিবাচক দিকটাই আমরা এই সিরিজ থেকে নিচ্ছি।’ ওয়েবসাইট।