আজমলের চোখ ‘এক’ নম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে শ্রীলঙ্কা সফর। এ সফরে পাকিস্তানি অফ-স্পিনার সাঈদ আজমলের লক্ষ্য, আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের ‘এক’ নম্বর জায়গাটা দখল করা।‘আমার পুরো মনোযোগ আমার বোলিংয়ের ওপর। কারণ, সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সেরা বোলার ঘোষিত হয়েছিলাম আমি। শ্রীলঙ্কা সফরে একইভাবে ভালো করে বিশ্ব সেরা বোলারের স্বীকৃতিটা পেতে চাই’—লাহোরে সাংবাদিকদের বলেছেন সাঈদ আজমল।টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এখন দ্বিতীয় স্থানে আছেন আজমল। শীর্ষস্থানটা দখলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। তবে শ্রীলঙ্কা সফরে ভালো করতে পারলে স্টেইনকে টপকে যেতে পারেন আজমল।৩৪ বছর বয়সী আজমল বলেন, ‘শ্রীলঙ্কার পিচ স্পিন সহায়ক হলে আবদুল রেহমান ও আমি সর্বোচ্চ চেষ্টা করব স্বাগতিক ব্যাটসম্যানদের কঠিন সময় উপহার দিতে। আমার গত দুই বছরের পারফরম্যান্স ভালো। নিজের পারফরম্যান্স আরও উন্নত করার চেষ্টা করে যাচ্ছি আমি।’আজমল জানান, ব্যাটিংয়ে তাঁর লক্ষ্য শেষ মুহূর্তে দলীয় সংগ্রহে ১৫ থেকে ২০ রান যোগ করা। তিনি বলেন, ব্যাটিংয়ে ভালো করার চেষ্টা করছি আমি। কারণ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ভালো করাটাও জরুরি।আগামী ১ জুন মাঠে গড়াবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে ২২ জুন। সূত্র: ওয়েবসাইট