আজমলের দিন, তারপরও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বৃষ্টি তো খানিক পরই পরিষ্কার আকাশ। ইংল্যান্ডের বৃষ্টি এমনই ক্ষণস্থায়ী। বৃষ্টির মতোই চরিত্র ধারণ করেছে পাকিস্তান-ইংল্যান্ড এজবাস্টন টেস্ট। খানিক সময় বোলারদের রাজত্ব, তারপর ব্যাটসম্যানদের প্রতিরোধ। আবার সদর্পে বোলারদের প্রত্যাবর্তন।ধারাটা ধরে রেখে ৮ রানে শেষ ৫ উইকেট খুইয়ে কাল প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হলো ইংল্যান্ড। আসলে ক্যারিয়ার-সেরা, ৮২ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দিলেন অফস্পিনার সাঈদ আজমল।তার পরও পাকিস্তান খুব একটা স্বস্তিতে নেই। প্রথম ইনিংসে ৭২ রানে অলআউট হওয়া সালমান বাটের দল ১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল। স্কোরবোর্ডে ১ রান উঠতেই শূন্য হাতে অ্যান্ডারসনের শিকার হয়ে ফিরেছেন অধিনায়ক বাট। মাঝেমধ্যেই বৃষ্টি ছোবল হানতে থাকা ম্যাচের দ্বিতীয় দিনের খেলা আলোকস্বল্পতায় আগে আগে শেষ হয়ে গেল, পাকিস্তানের রান তখন ১ উইকেটে ১৯; ইনিংস পরাজয় এড়াতে চাই আরও ১৬০ রান।ইংল্যান্ডের ইনিংসটা আরও ছোট হতে পারত। অন্তত বোলারদের দিক থেকে চেষ্টার কসুর ছিল না। কিন্তু হাতে যেন মাখন মেখে মাঠে নেমেছিলেন পাকিস্তানিরা। টপাটপ ক্যাচ পড়ছে। এর মধ্যে কেভিন পিটারসেনই বেঁচে গেছেন তিনবার।খানিকটা ভাগ্যের সুযোগে রানে ফেরা পিটারসেন ৮০ রান করলেন। তাঁকে নিয়ে জোনাথন ট্রট তৃতীয় উইকেটে ১৩৩ রান যোগ করলেন। আর এই দুজনের পতনের ভেতর দিয়েই শুরু হলো ইংলিশ ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিল।৩ উইকেটে ২০৫ রান তুলেছিল ইংল্যান্ড। ৪৬ রানে পরের ৭ উইকেট হারাল তারা, শেষ ৬ উইকেট হারিয়েছে ৩১ রানে। আরও ভালো করে বললে বলা যায়, ইংল্যান্ডের শেষ ৫ উইকেট পড়েছে ৮ রানে!ইংল্যান্ডের এই পতনবিষয়ক সব কৃতিত্বের দাবিদার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নামা আজমল। ৫ উইকেটের শেষ ৪টি নিতে আজমল ব্যয় করেছেন মাত্র ৪টি রান। সালমান বাট আফসোস করতেই পারেন—আজমলের এই বোলিংটা যদি শুরু থেকে এমন হতো! কিংবা বড় আফসোস, গন্ডা গন্ডা ক্যাচ যদি না পড়ত! এএফপি।৯কাল লাঞ্চের আগ পর্যন্ত সিরিজের তিন ইনিংসে পাকিস্তানের ফিল্ডাররা ক্যাচ ফেলেছেন নয়টি!