আজহার আর নিষিদ্ধ নন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় এক যুগ নিষেধাজ্ঞা কাটানোর পর স্বস্তির এক সংবাদ পেলেন মোহাম্মদ আজহারউদ্দিন। ম্যাচ পাতানোর অভিযোগে ভারতের সাবেক অধিনায়ককে সব ধরনের ক্রিকেট থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দেওয়া আজীবন নিষেধাজ্ঞাকে গতকাল অবৈধ ঘোষণা করেছেন ভারতের অন্ধ্র প্রদেশ হাইকোর্ট।২০০০ সালে নিষিদ্ধ হওয়ার পর ২০০১ সালে হায়দরাবাদ সিটি সিভিল কোর্টে বিসিসিআইয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান আজহার। ২০০৩ সালে ওই আদালত খারিজ করে দেন ভারতের হয়ে ৯৯টি টেস্ট খেলা এই ক্রিকেটারের আবেদন। এরপরই উচ্চ আদালতে আপিল করেন আজহার। কোনো সাক্ষ্যপ্রমাণ ছাড়াই শুধু সন্দেহের বশে তাঁকে দোষী করা হয়েছে, আজহারের আইনজীবীরা আদালতে এই যুক্তি তুলে ধরেন। ওয়েবসাইট।