আজহার উদ্দিনের ছেলে মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পর মারা গেলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহার উদ্দিনের ছেলে আয়াজ উদ্দিন (১৬)। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতাল থেকে তাঁর এই মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। গত রোববার অন্ধ্র প্রদেশের পাপালগাডায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আয়াজ উদ্দিন। এরপর আশঙ্কাজনক অবস্থায় পাঁচ দিন হাসপাতালে কাটানোর পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আয়াজ উদ্দিন, আজহার উদ্দিনের প্রথম স্ত্রী নাউরিনের কনিষ্ঠ সন্তান।— টাইমস অব ইন্ডিয়া।