প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মিত আজহার ছবিতে তাঁকে নারীলিপ্সু এক ক্রিকেটার হিসেবে দেখানো হয়েছে। দলের সঙ্গে বিদেশ সফরে গিয়েই যিনি ব্যস্ত হয়ে পড়েন অভিসারের ধান্দায়! এ নিয়ে নাকি ভীষণ চটেছিলেন রবি শাস্ত্রী। মানহানির মামলা ঠোকারও চিন্তাভাবনা করছিলেন বলে খবর। আসলেই কি তাই? ব্যাপারটি উড়িয়েই দিলেন শাস্ত্রী। তবে এটাও জানালেন, আজহার নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর। ক্রিকেটার আজহারউদ্দিনকে মহিমান্বিত করে তুলতেই আজহারবানানো হয়েছে বলে অভিযোগ। শাস্ত্রীর আগ্রহ না থাকার কারণ কি এটাও? হলেও সেটি ভেতরে ভেতরে। প্রকাশ্যে শুধু এটুকুই বললেন, ‘বাস্তব জীবনের আজহারকে জানি আমি। তাই সিনেমার আজহারকে দেখার প্রয়োজন আছে বলে মনে করি না।’ বড় কূটনৈতিক শাস্ত্রী! ডিএনএ।