আজহারউদ্দিনের ইচ্ছা
ভারতের ভবিষ্যৎ কোচ হিসেবে অনেকেই চাইছেন সৌরভ গাঙ্গুলীকে। এবার প্রার্থী হয়ে এলেন আরও একজন। মোহাম্মদ আজহারউদ্দিনও ভারতের কোচ হতে ইচ্ছুক। গতকাল লন্ডনে ভারতের সাবেক অধিনায়ক নিজেই জানিয়ে দিয়েছেন তাঁর এই ইচ্ছার কথা।খেলোয়াড়ী জীবনের শেষটা সুখকর ছিল না। ম্যাচ পাতানোর অভিযোগে তাঁকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল। ফলে শেষের আগেই শেষ হয়ে যায় তাঁর ক্যারিয়ার। মাত্র একটা ম্যাচের জন্য নাম লেখাতে পারেননি শততম টেস্ট খেলা ক্রিকেটারদের অভিজাত ক্লাবে। ওয়েবসাইট।লন্ডন স্কুল অব ইকোনমিকসের বার্ষিক ভারতীয় সপ্তাহ উপলক্ষে লর্ডসে আয়োজন করা হয় ছাত্রদের ভারত-পাকিস্তান প্রীতি ম্যাচ। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৯৯টি টেস্ট খেলা আজহার বলেছেন, ‘আমি ক্রিকেট যতটুকু খেলেছি, তার চেয়ে শিখেছি বেশি। আমার এই দক্ষতাই তরুণ খেলোয়াড়দের মধ্যে সঞ্চারিত করতে চাইব। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পারলে অবশ্যই আমার ভালো লাগবে।’ আজহারের দাবি, ‘ভারতের ক্রিকেটে এখন দরকার নতুন রক্ত।’