আজহারের আন্দোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুপারবাইক’ শব্দটাই এখন হয়তো বিভীষিকার মতো লাগে মোহাম্মদ আজহারউদ্দিনের কানে। তাঁর ছেলে মোহাম্মদ আইয়াজউদ্দিনের বড় শখ ছিল একটা সুপারবাইকের। গত ঈদে তাই ছেলেকে উপহার দিয়েছিলেন একটা সুপারবাইক। সেই বাইকটাই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে আইয়াজের। ছেলে হারানোর শোক তো আর কাটার নয়, ছেলেকে ফিরেও পাওয়া যাবে না। তবে আর কোনো বাবাকে যাতে এভাবে সন্তানহারা না হতে হয়, এ জন্য আন্দোলনে নামতে যাচ্ছেন আজহার। শোনা যাচ্ছে, একটি এনজিওর সঙ্গে মিলে সুপারবাইকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। পরিবারের সদস্যরাও নাকি উৎসাহ দিচ্ছেন আজহারকে। তবে আন্দোলনটা নিজের ঘর থেকেই শুরু করতে হবে আজহারকে। বড় ছেলে মোহাম্মদ আসাদউদ্দিনও যে সুপারবাইকের পাগল! ওয়েবসাইট।