আজহারের শাশুড়ি-বিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি আজহার আলী। চোট কাটিয়ে উঠেছেন। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে দেশেই ফিরে যেতে হচ্ছে পাকিস্তানি ব্যাটসম্যানকে, কারণ শাশুড়ির মৃত্যু। তাই আগামী বৃহস্পতিবার দুবাইয়ে শুরু দ্বিতীয় টেস্টে তাঁর খেলা অনিশ্চিত। তবে পাকিস্তান ফিরে পাচ্ছে সম্ভবত ইয়াসির শাহকে। পিঠের চোটে প্রথম টেস্টে খেলতে না পারা লেগ স্পিনার পুরো ফিট হয়ে উঠেছেন। এএফপি।