আজাদ ও গুলশানের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ক্লাব ক্রিকেটে কাল জয় পেয়েছে গুলশান ইয়ুথ ও আজাদ স্পোর্টিং। ধানমন্ডি ক্রিকেট মাঠে গুলশান (৩২ ওভারে ২১৯/৯) ১২৩ রানে ইন্দিরা রোডকে (৩২ ওভারে ৯৬/৯) হারিয়েছে। গুলশানের অধিনায়ক তাজিয়া আক্তার ব্যাটিংয়ে ৫৭ রান করার পর বোলিংয়েও ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।সিটি ক্লাব মাঠে আজাদ (৩৫ ওভারে ১৬৭/৮) ১৮ রানে জিতেছে দিপালী যুব সংঘের (৩৪.৪ ওভারে ১৪৯) বিপক্ষে। ৪২ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা আজাদের অধিনায়ক সাথিরা জাকির।