প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ মহিলা ক্লাব ক্রিকেটে গতকাল জিতেছে দীপালি যুব সংঘ ও আজাদ স্পোর্টিং ক্লাব। ঢাকা নর্দার্ন উইমেন্সকে মাত্র ৬৯ রানে অলআউট করে ৫ উইকেটে জিতেছে দীপালি। দীপালির আশা ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। ৪ রানে ৩ উইকেট পেয়েছেন জিনাত আসিয়া।অন্য ম্যাচে আজাদ স্পোর্টিং (১৯০/৬) ১৫৪ রানে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টিংকে (৩৬)। আজাদের চম্পা চাকমা ৫ রানে ৩ ও সাথিরা জাকির ৭ রানে ২ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও ৫৭ রান করা সাথিরাই হয়েছেন ম্যাচসেরা।