আজাদ স্পোর্টিং ক্লাবের অনন্য উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আজাদ স্পোর্টিং ক্লাবের যেসব খেলোয়াড়-সংগঠক জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন, গতকাল আজাদ স্পোর্টিংয়ে পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংবর্ধনা পেয়েছেন মোট ২২ জন। তাঁদের মধ্যে মরণোত্তর ছয়জন—চিহ্লা মং চৌধুরী মারী, এস এ জামান মুক্তা, লে. জে. (অব.) মীর শওকত আলী, কর্নেল এম এ হামিদ, আবু তাহের বাটু, শামীম আরা। অন্য নামগুলো হচ্ছে—খোন্দকার আবুল হাসান, আবদুস সাদেক, ইব্রাহিম সাবের, হোসেন ইমাম, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ নুরন্নবী, সালাম মুর্শেদী, সাহিদুর রহমান চৌধুরী, আবদুল মালেক, এহতেশাম সুলতান, রণজিৎ দাস, কাজী আনিসুর রহমান, নুরুল ইসলাম, মোস্তফা কামাল, রাজিয়া সুলতানা, রওশন আরা, হামিদা বেগম।