আজীবন নিষিদ্ধ সাইক্লিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৩ ফেব্রুয়ারি শীতকালীন সাইক্লিং প্রতিযোগিতা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বরে। প্রতিযোগিতায় বিডি সাইক্লিস্ট দলের তানভীর মোহাম্মদকে ধাক্কা মেরে ফেলে দেন জেল পুলিশ দলের সাইক্লিস্ট আল আমিন হোসেন। এতে গুরুতর আহত হন তানভীর। এ ঘটনায় জরুরি সভা ডেকে ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাব তাদের সব খেলা থেকে আজীবন নিষিদ্ধ করেছে আল আমিনকে। বিজ্ঞপ্তি