আজীবন নিষিদ্ধ হাম্মাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান ফুটবলের প্রধান মোহাম্মদ বিন হাম্মামকে আজীবন নিষিদ্ধ করল ফিফা। জুরিখে দুই দিনের শুনানি শেষে কাল হাম্মামকে এই শাস্তি দেওয়া হয়েছে। গত মাসে ফিফার সভাপতি নির্বাচনে হাম্মাম ভোট ক্রয়ের চেষ্টা করেছিলেন বলে ফিফার নৈতিক কমিটি নিশ্চিত হয়েছে। মে মাসে পোর্ট অব স্পেনের সভায় ক্যারিবীয় কর্মকর্তাদের ঘুষ দিতে চেয়েছিলেন হাম্মাম। তবে নৈতিক কমিটির তদন্ত রিপোর্ট হাম্মাম প্রত্যাখ্যান করেছেন এবং ফিফার বিপক্ষে লড়াই চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তাঁর মুখপাত্র। রয়টার্স।