আজীবন রিয়ালের রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু আর শেষে কী আনন্দদায়ী অমিল! এখন ভাবলে অবাক লাগে, মৌসুমের শুরুতে বার্নাব্যুতেই দুয়ো শুনতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। অভিমানে রোনালদো বলেছিলেন, ‘এখানে হয়তো আর দু-এক বছর!’ তবে বুঝতে পেরেছিলেন, অভিমান বুকে পুষে লাভ নেই। সমর্থকদের হূদয় জয় করতে হবে পায়ের জাদু দিয়েই। সেটা পেরেছেনও। সদ্য সমাপ্ত মৌসুমের রোনালদো নিশ্চিতভাবেই স্থায়ী জায়গা পেয়ে গেছেন রিয়াল সমর্থকদের হূদয়ে। বার্নাব্যুতে এখন দারুণ সুখী পর্তুগিজ তারকা। এতটাই যে, পুরো ক্যারিয়ার কাটিয়ে দিতে চান এখানেই! ওয়েবসাইট।২০০৯ সালে ৮০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে আসার পর নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো। ১০১ ম্যাচে করেছেন ১১২ গোল, তিন বছরের বার্সা আধিপত্য খর্ব করে রিয়ালের লা লিগা শিরোপা জয়ে বড় অবদান তাঁর। কদিন ধরে শোনা যাচ্ছে, রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছেন ২০১৮ পর্যন্ত। তবে ক্রীড়া দৈনিক মার্কাকে জানালেন, পারলে থাকতে চান পুরো ক্যারিয়ার, ‘ব্যাপারটা যদি আমার হাতে থাকত, ক্যারিয়ারের শেষ পর্যন্ত আমি এখানেই থাকতাম। শুধু বলার জন্য বলা নয়, আমি এটা বলছি মন থেকেই। আজই আমি রিয়ালের সঙ্গে ১০ বছরের চুক্তি করতে রাজি আছি। আমি থাকতে চাই, তবে সেটা নির্ভর করছে অন্যদের ওপর।’