প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ক্রিকেটের সঙ্গে জড়াতে পারলে তো ভালোই হয়। জম্মু ও কাশ্মীরের কোচ হওয়ার প্রস্তাব পেয়ে তাই খুব খুশি মোহাম্মদ আজহারউদ্দিন। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আবদুল্লাহকে এখনো সরাসরি ‘হ্যাঁ’ বলেননি, কিন্তু আজ্জুর নাকি আপত্তি নেই দায়িত্ব নিতে। কিন্তু বিপত্তি তো অন্য জায়গায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেওয়া আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জিতেছিলেন। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে পাল্টা আপিল করেছে বিসিসিআই। দেখা যাক শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আজহারের জয় হয়, না বিসিসিআইয়ের। ওয়েবসাইট।