আঞ্চলিক চ্যাম্পিয়ন অলি একাডেমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিবল অয়েল স্কুল কাবাডির ঢাকা অঞ্চলের বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান অলি একাডেমি। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল বালক বিভাগের ফাইনালে অলি একাডেমি ও শহীদ নবী উচ্চবিদ্যালয়ের নির্ধারিত সময়ের খেলাটি ড্র (৪৮-৪৮ পয়েন্ট) ছিল। কিন্তু টাইব্রেকারে অলি একাডেমি ১০-৯ পয়েন্টে হারিয়েছে শহীদ নবীকে। বালিকা বিভাগের ফাইনালে অলি একাডেমি ৪৫-৩০ পয়েন্টে ভাষাশহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুলকে হারিয়েছে। চূড়ান্ত পর্বের খেলা শুরু ২৭ অক্টোবর।