আট উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ৯৬ রানে। এর পরও কেপটাউন টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ না হতেই আট উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা।কেপটাউন টেস্ট এত দ্রুত নিষ্পত্তির নেপথ্যে গতকাল দ্বিতীয় দিনের খেলা। এদিন ২৩টি উইকেট পতন প্রত্যক্ষ করেছে ক্রিকেটবিশ্ব। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২১ রানেই নয়টি উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত সফরকারীরা ইনিংসটাকে ৪৭ পর্যন্ত টেনে নিতে সক্ষম হয়।এক উইকেটে ৮১ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল ১৫৫ রান। ৩৩ দশমিক দুই ওভার খেলা হতেই কাঙ্ক্ষিত রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক গ্রায়েম স্মিথ ১০১ রানে অপরাজিত থাকেন। এ সময়ের মধ্যে শুধু একটি উইকেট শিকার করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৮৪দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৯৬অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ৪৭দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ২৩৬/২ফল: দক্ষিণ আফ্রিকা আট উইকেটে জয়ী।